রাজশাহীতে দারাজের বিক্রেতা সম্মেলন
সিল্কসিটি খ্যাত রাজশাহীতে অনলাইন বিক্রেতাদের নিয়ে প্রথমবারের মতো বিভাগীয় সম্মেলন করলো অনলাইন মার্কেটপ্লেস দারাজ।
সম্মেলনে গত বছর আলিবাবা ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত হওয়ার পরে দারাজে যেসব নতুন প্রযুক্তিগত পরিবর্তন এসেছে সে সম্পর্কে বিক্রেতাদের অবগত করা হয়। সম্মেলনে প্রায় ২৫০ জন বিক্রেতা অংশ নেন।
রাজশাহীর নাইস কনভেনশন সেন্টার হলে বৃহস্পতিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
রাজশাহীর নাইস কনভেনশন সেন্টার হলে বৃহস্পতিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম প্রমুখ।
সম্মেলন নিয়ে দারাজ বাংলাদেশের(daraz) ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “গত বছর আমরা শুধু ঢাকা আর চট্টগ্রামে সেলার সামিটের আয়োজন করেছিলাম। এর ধারাবাহিকতা বজায় রাখতে ও দেশের সকল বিক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে এবারে সেলার সামিট বিভিন্ন জেলায় আয়োজন করছি আমরা। আমরা জানি দারাজ বাংলাদেশ শুধুমাত্র ঢাকা ভিত্তিক বিক্রেতাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, সারা দেশেই ছড়িয়ে আছে। তাই ভবিষ্যতে আমরা তাদের কথা মাথায় রেখে আরও বড় পদক্ষেপ নেব। আশা করছি দারাজের উন্নত ও নতুন প্রযুক্তির ফলে বিক্রেতা, উদ্যোক্তা এবং ক্রেতা সকলেই লাভবান হবেন।”